Logo

সিঙ্গাপুর থেকে এলএনজির নতুন কার্গো পৌঁছাল বাংলাদেশে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ অক্টোবর, ২০২৬, ১৭:২৫
সিঙ্গাপুর থেকে এলএনজির নতুন কার্গো পৌঁছাল বাংলাদেশে
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নিয়ে আরও একটি কার্গো বাংলাদেশে পৌঁছেছে। মহেশখালীর এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালে ‘ওয়েন চেং’ নামের এলএনজিবাহী জাহাজ থেকে ইতোমধ্যে গ্যাস খালাসের কার্যক্রম শুরু হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টা ৫৪ মিনিটে ‘ওয়েন চেং’ জাহাজটির প্রথম সংযোগ টার্মিনালের সঙ্গে স্থাপন করা হয়। এরপর জাহাজ থেকে টার্মিনালে এলএনজি স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়।

জানা গেছে, বিপি সিঙ্গাপুরের মাধ্যমে স্পট মার্কেট থেকে এই এলএনজি কেনা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে সেপ্টেম্বরেও বিভিন্ন উৎস থেকে একাধিক এলএনজিবাহী কার্গো দেশে আসে। এসব চালানের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে গানভোর, ইন্দোনেশিয়া থেকে টোটালএনার্জির মাধ্যমে এবং অস্ট্রেলিয়া থেকে আরামকো সিঙ্গাপুরের মাধ্যমে স্পট মার্কেট থেকে এলএনজি কেনা হয়েছিল।

পেট্রোবাংলা জানিয়েছে, অক্টোবর ও নভেম্বর মিলিয়ে দেশে মোট ১৯ কার্গো এলএনজি আমদানির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে অক্টোবরে ১০টি এবং নভেম্বরে ৯টি কার্গো আসার কথা রয়েছে। এসব এলএনজি যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, অ্যাঙ্গোলাসহ বিভিন্ন দেশ থেকে কেনা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এদিকে ১ অক্টোবর দুপুর ২টার তথ্য অনুযায়ী, দেশে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৬২৫ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় উৎস থেকে সরবরাহ করা হয়েছে ১ হাজার ৬১০ মিলিয়ন ঘনফুট গ্যাস। আমদানি করা এলএনজি থেকে সরবরাহ ছিল ১ হাজার ১৫ মিলিয়ন ঘনফুট।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD