Logo

১৩ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৭ হাজার ২৮১ কোটি টাকা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর, ২০২৬, ২১:২০
১৩ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৭ হাজার ২৮১ কোটি টাকা
ছবি: সংগৃহীত

চলতি অক্টোবর মাসের প্রথম ১৩ দিনে দেশে ১৪০ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৭ হাজার ২৮১ কোটি ৫০ লাখ টাকা। প্রতি ডলার ১২৩ টাকা ধরে এই হিসাব করা হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) এক দিনেই দেশে ১১ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার ৪১৪ কোটি ৫০ লাখ টাকা।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান প্রবাসী আয়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি জানান, গত বছরের অক্টোবর মাসের প্রথম ১৩ দিনে রেমিট্যান্স এসেছিল ১২৭ কোটি ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১০ দশমিক ৬০ শতাংশ।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে ৯৯৯ কোটি ৭০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৮৮৫ কোটি ৬০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১২ দশমিক ৯০ শতাংশ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD