Logo

সেপ্টেম্বরে দেশে রেমিট্যান্স এসেছে ২৭৬ কোটি ৬০ লাখ ডলার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ অক্টোবর, ২০২৬, ১৮:৫৮
সেপ্টেম্বরে দেশে রেমিট্যান্স এসেছে ২৭৬ কোটি ৬০ লাখ ডলার
ছবি: সংগৃহীত

সেপ্টেম্বর মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে মোট ২৭৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এর পরিমাণ দাঁড়ায় ৩৪ হাজার ২১ কোটি ৮০ লাখ টাকা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বরের রেমিট্যান্স আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৮ কোটি ডলার বেশি। ওই সময়ে দেশে ২৬৮ কোটি ৬০ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে সেপ্টেম্বরের রেমিট্যান্স বেড়েছে প্রায় ৩ শতাংশ।

চলতি অর্থবছরের প্রথম তিন মাসেও প্রবাসী আয়ে ইতিবাচক প্রবাহ দেখা গেছে। ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৮৫৯ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৭৫৮ কোটি ৬০ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৩০ শতাংশ।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স আসে। এরপর আগস্টে প্রবাসী আয় এসেছে ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এর আগে ২০২৫-২৬ অর্থবছরের পুরো সময়ে দেশে মোট ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। তার আগের অর্থবছর ২০২৪-২৫-এ প্রবাসী আয় এসেছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD