Logo

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা

profile picture
জনবাণী ডেস্ক
২০ জুলাই, ২০২৩, ০১:৫৪
এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
ছবি: সংগৃহীত

আগামী ২৮ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

আগামী ২৮ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলপ্রকাশ করা হবে। বুধবার (১৯ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার গণমাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান  জানান, আগামী ২৮ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী। ওইদিন ফল প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গেল ৩০ এপ্রিল থেকে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। সমাপ্ত হয় ২৮ মে। এবার এসএসসি পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা কারিগরি বোর্ডের অধীনে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD