Logo

কবে খুলেছে প্রাথমিক বিদ্যালয় জানা যাবে কাল

profile picture
জনবাণী ডেস্ক
২৯ জুলাই, ২০২৪, ০৪:৪৮
কবে খুলেছে প্রাথমিক বিদ্যালয় জানা যাবে কাল
ছবি: সংগৃহীত

কথা জানিয়েছিলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ। তবে সে বৈঠক আজ হচ্ছে না।

বিজ্ঞাপন

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির কারণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দিয়েছে সরকার। প্রাথমিক বিদ্যালয়গুলো কবে খুলবে সে বিষয়ে আগামীকাল সোমবার (২৯ জুলাই) সিদ্ধান্ত হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এর আগে এ সপ্তাহে প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়া হতে পারে বলে জানা গিয়েছিল। এ নিয়ে রবিবার (২৮ জুলাই) বৈঠক হওয়ার কথা জানিয়েছিলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ। তবে সে বৈঠক আজ হচ্ছে না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সোমবার (২৯ জুলাই) মন্ত্রিসভার বৈঠক শেষে প্রাথমিক বিদ্যালয় কবে খোলা হবে, তা নিয়ে শিক্ষামন্ত্রীসহ আলোচনা হবে। রোববার (২৮ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যকে এ তথ্য জানান।

বিজ্ঞাপন


তিনি বলেন, “আগামীকাল (সোমবার) মন্ত্রিসভার বৈঠক আছে। বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়েও আলোচনা হতে পারে।”

বিজ্ঞাপন

মাহবুবুর রহমান আরও বলেন, “মন্ত্রিসভার বৈঠক শেষে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা হবে। সেখানে কোনো সিদ্ধান্ত হলে জানানো হবে।”

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD