Logo

একাদশ শ্রেণিতে বিশেষ কোটায় ভর্তির সুযোগ পেলেন ৬০ শিক্ষার্থী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৩৭
একাদশ শ্রেণিতে বিশেষ কোটায় ভর্তির সুযোগ পেলেন ৬০ শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিশেষ কোটায় ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন মোট ৬০ জন শিক্ষার্থী। এর মধ্যে প্রতিবন্ধী কোটায় নির্বাচিত হয়েছেন ৫৪ জন, জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক কোটায় ২ জন এবং প্রবাসী কোটায় সুযোগ পেয়েছেন আরও ৪ জন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. রিজাউল হকের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ম্যানুয়ালি সম্পন্ন করতে হবে। আগামী ১০ কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট কলেজে ভর্তি প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এবারও একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে বেছে আবেদন করার সুযোগ পেয়েছিলেন। ভর্তি ফি অঞ্চল ও কলেজভেদে এক হাজার থেকে আট হাজার পাঁচশ টাকার মধ্যে নির্ধারিত হয়েছে।

নীতিমালা অনুযায়ী, মোট আসনের ৯৩ শতাংশ উন্মুক্ত রাখা হয়েছে। মুক্তিযোদ্ধা কোটাসহ বাকি ৭ শতাংশ আসন সংরক্ষিত থাকে। সমান জিপিএ থাকলে শিক্ষার্থীদের মেধাক্রম নির্ধারণে নম্বর বিবেচনা করা হয়েছে। এছাড়া, যে শিক্ষার্থীরা নিজ কলেজ থেকে এসএসসি পাস করেছেন, তারা ভর্তি প্রক্রিয়ায় অগ্রাধিকার পেয়েছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD