Logo

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর, ২০২৫, ১৫:৫৩
এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা
ছবি: সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে পাঠানোর জন্য চলতি মাসের এমপিও বিল ২৭ অক্টোবরের মধ্যে অনলাইনে দাখিলের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বিজ্ঞাপন

রবিবার (২৬ অক্টোবর) মাউশির ইএমআইএস সেল থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৫ সালের জানুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ইএফটি পদ্ধতিতে সরাসরি তাদের ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে। আগস্ট মাস থেকে প্রতিষ্ঠান প্রধানদের অনলাইনে এমপিও বিল দাখিলের জন্য apps.emis.gov.bd ওয়েবসাইটে লগইন করে বিল সাবমিট করার নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, প্রত্যেক শিক্ষক-কর্মচারীর প্রাপ্য এমপিও সঠিকভাবে নির্ধারণ করে বিল জমা দিতে হবে। কোনো ভুল তথ্যের কারণে অর্থ স্থানান্তর ব্যাহত হলে এর সম্পূর্ণ দায়ভার প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যদি কোনো শিক্ষক-কর্মচারী মৃত্যুবরণ করেন, পদত্যাগ করেন বা অনুপস্থিত থাকেন, তবে তার আংশিক বা পূর্ণ বেতন কর্তনের তথ্য বিল সাবমিটের সময় উল্লেখ করতে হবে। প্রতিষ্ঠান প্রধানের জমাকৃত তথ্যকেই চূড়ান্ত হিসেবে বিবেচনা করা হবে।

বিজ্ঞাপন

এছাড়া, ২৭ অক্টোবরের মধ্যে অক্টোবর মাসের এমপিও বিল অনলাইনে জমা না দিলে ইএফটি প্রক্রিয়া ব্যাহত হতে পারে বলেও সতর্ক করেছে মাউশি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD