Logo

প্রাথমিক শিক্ষক ও কর্মকর্তাদের জন্য বিশেষ সুখবর

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর, ২০২৫, ১৯:০৪
প্রাথমিক শিক্ষক ও কর্মকর্তাদের জন্য বিশেষ সুখবর
ছবি: সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন পোদ্দার জানিয়েছেন, হাওর, চর ও পাহাড়সহ দুর্গম এলাকায় বসবাসরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের জন্য বিশেষ ভাতা প্রদানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে কাজ অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

শনিবার (২৯ নভেম্বর) সকালে ভোলায় প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব ঘোষণা দেন।

উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন পোদ্দার বলেন, বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলোতে প্রয়োজনীয় সংস্কার করা হবে। আমাদের লক্ষ্য প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন।

বিজ্ঞাপন

সভায় তিনি আরও জানান, সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের দাবিও দ্রুত বাস্তবায়িত হবে।

সভায় সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আতিকুর রহমান। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এই উদ্যোগের মাধ্যমে দুর্গম এলাকায় শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি শিক্ষকদের প্রেরণা বাড়ানোর দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD