বাউবিতে চালু ‘স্কুল অব ল’ ডীন হলেন ড. নাহিদ ফেরদৌসী

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) পুনরায় চালু হলো বহু প্রতীক্ষিত ‘স্কুল অব ল’। নতুন করে যাত্রা শুরু করা এই স্কুলের ডীন হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন বিষয়ের অধ্যাপক ড. নাহিদ ফেরদৌসী। বাউবি আইন–১৯৯২ এবং সংশোধনী–২০০৯ এর ৬(৩) ধারা অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে ডীনের দায়িত্ব গ্রহণ করেন।
উল্লেখ্য, ২০০৫ সালের ১১ অক্টোবর তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. এম. এরশাদুল বারীর নেতৃত্বে বাউবিতে ‘স্কুল অব ল’ প্রতিষ্ঠিত হয়। তবে ২০০৯ সালের ৩ সেপ্টেম্বর বোর্ড অব গভর্নরসের সিদ্ধান্তে স্কুলটির কার্যক্রম স্থগিত করা হয়। এরপর এলএলবি (অনার্স) ও এলএলএম প্রোগ্রাম সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের অধীনে পরিচালিত হতে থাকে এবং স্থাবর-অস্থাবর সম্পত্তি ও জনবল প্রশাসন বিভাগে ন্যস্ত থাকে।
বিজ্ঞাপন
বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম যুগোপযোগী আইন শিক্ষা নিশ্চিত করা এবং চলমান এলএলবি ও এলএলএম প্রোগ্রামকে আরও মানসম্মত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। শিক্ষার্থীদের ক্রমবর্ধমান আগ্রহ ও ভর্তির চাহিদার প্রেক্ষিতে বোর্ড অব গভর্নরসের অনুমোদনক্রমে পৃথকভাবে পুনরায় ‘স্কুল অব ল’ চালু করা হয়।
নতুন করে স্কুলটির কার্যক্রম শুরু হওয়াকে বাউবির আইন শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। একই সঙ্গে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের শিক্ষাবান্ধব উদ্যোগ ও দূরদর্শী নেতৃত্বে বাউবির আইন শিক্ষা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
বিজ্ঞাপন








