Logo

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়সূচী পরিবর্তন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ জানুয়ারি, ২০২৬, ১৯:৪৭
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়সূচী পরিবর্তন
ছবি: সংগৃহীত

সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টার পরিবর্তে বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

রবিবার (৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২ জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করার কারণে পিছিয়ে ৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল। পরীক্ষার্থীদের সুবিধা ও প্রশাসনিক সমন্বয় নিশ্চিত করতে এই সময়ে আরও পরিবর্তন আনা হয়েছে।

বিজ্ঞাপন

নতুন সময়সূচি অনুযায়ী, তিনটি পার্বত্য জেলা ছাড়া দেশের সব জেলায় একযোগে পরীক্ষা নেওয়া হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দুই ধাপে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজার ৮০ জন প্রার্থী আবেদন করেছেন। যার ফলে গড়ে প্রতিটি পদের জন্য প্রায় ৭৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিজ্ঞাপন

অধিদপ্তরের ডেটা অনুযায়ী, প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ২১৯টি শূন্য পদের জন্য ৭ লাখ ৪৫ হাজার ৯২৯ জন প্রার্থী আবেদন করেছেন। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৪ হাজার ১৬৬টি পদের বিপরীতে ৩ লাখ ৩৪ হাজার ১৫১ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD