Logo

২০২৬ সালে কলেজে বাড়ল ছুটি, বন্ধ থাকবে ৭২ দিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ জানুয়ারি, ২০২৬, ১৯:০৩
২০২৬ সালে কলেজে বাড়ল ছুটি, বন্ধ থাকবে ৭২ দিন
ছবি: সংগৃহীত

২০২৬ সালের সরকারি ও বেসরকারি কলেজগুলোর ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রকাশিত সূচি অনুযায়ী, নতুন বছরে কলেজগুলো মোট ৭২ দিন বন্ধ থাকবে, যা আগের বছরের তুলনায় এক দিন বেশি। ২০২৫ সালে কলেজে ছুটি ছিল ৭১ দিন।

বিজ্ঞাপন

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত এ তালিকায় বিভিন্ন ধর্মীয়, জাতীয় ও মৌসুমি ছুটির সময়সূচি উল্লেখ করা হয়েছে।

তালিকা অনুযায়ী, পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন কলেজ বন্ধ থাকবে। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত মোট ১০ দিন কলেজে ছুটি থাকবে। এছাড়া দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজাকে কেন্দ্র করে ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিনের অবকাশ রাখা হয়েছে।

শীতকালীন ছুটি নির্ধারণ করা হয়েছে ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত, যা মোট ১১ দিন।

বিজ্ঞাপন

এ ছাড়া প্রতিবছরের মতোই শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের বিবেচনায় ব্যবহারের জন্য তিন দিন সংরক্ষিত ছুটি রাখা হয়েছে। প্রয়োজনে এসব ছুটি শিক্ষার্থীদের জন্য মঞ্জুর করতে পারবেন সংশ্লিষ্ট কলেজের প্রধান।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD