এনটিআরসিএ'র সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ, শূন্যপদ ১২ হাজার ৯৫১

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধানসহ বিভিন্ন পদে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগের বিজ্ঞপ্তি বাতিল করে সংশোধিত এ তালিকায় মোট শূন্য পদের সংখ্যা কমেছে ৬৪৮টি।
বিজ্ঞাপন
বুধবার (২৫ মার্চ) এনটিআরসিএ'র ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন হিসাবে মোট শূন্য পদ রয়েছে ১২ হাজার ৯৫১টি।
কোন অধিদফতরে কত পদ
বিজ্ঞাপন
সংশোধিত তালিকা অনুযায়ী—
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি): ৯,৭০৮টি
কারিগরি শিক্ষা অধিদফতর: ১১২টি
বিজ্ঞাপন
মাদ্রাসা শিক্ষা অধিদফতর: ৩,১৩১টি
এর আগে প্রকাশিত বিজ্ঞপ্তিতে মোট শূন্য পদ ছিল ১৩ হাজার ৫৯৯টি। নতুন তালিকায় কমেছে ৬৪৮টি পদ। এর মধ্যে মাউশিতে ৫৭০টি এবং কারিগরি শিক্ষা অধিদফতরে ৭৮টি পদ কমেছে। তবে মাদ্রাসা শিক্ষা অধিদফতরের পদসংখ্যা অপরিবর্তিত রয়েছে।
পদসংখ্যা কমার ক্ষেত্রে—
বিজ্ঞাপন
১. মাউশি অধিদফতরে কমেছে ৫৭০টি পদ
২. কারিগরি শিক্ষা অধিদফতরে কমেছে ৭৮টি পদ
৩. মাদ্রাসা শিক্ষা অধিদফতরের পদসংখ্যা অপরিবর্তিত রয়েছে
বিজ্ঞাপন
আগের আবেদন বাতিল
এনটিআরসিএ জানিয়েছে, পূর্বের বিজ্ঞপ্তির আওতায় যেসব প্রার্থী আবেদন করেছিলেন, সেসব আবেদন বাতিল করা হয়েছে। আবেদন ফি অনলাইন ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) মাধ্যমে ফেরত দেওয়া হবে। তবে অনলাইন চার্জ ও টেলিটক ফি ফেরতযোগ্য নয়। আগ্রহী প্রার্থীদের নতুন করে আবেদন করতে হবে।
আবেদন পদ্ধতি ও ফি
বিজ্ঞাপন
প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা।
গুরুত্বপূর্ণ সময়সীমা
বিজ্ঞাপন
আবেদন শুরু: ২৮ মার্চ ২০২৬
আবেদন শেষ: ৫ এপ্রিল ২০২৬
বিস্তারিত তথ্যের জন্য প্রার্থীদের এনটিআরসিএর অফিসিয়াল ওয়েবসাইট এবং টেলিটক প্ল্যাটফর্মে ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।








