Logo

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী পদে আবেদন ৫৩ হাজার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ এপ্রিল, ২০২৬, ১১:৪০
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী পদে আবেদন ৫৩ হাজার
ছবি: সংগৃহীত

দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের জন্য ব্যাপক সাড়া মিলেছে। ১২ হাজার ৯৫১টি শূন্য পদের বিপরীতে জমা পড়েছে ৫৩ হাজার ৬৯টি আবেদন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ-এর সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

তিনি জানান, আগামী ১৮ এপ্রিল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ১১ হাজার ১৫১টি পদের জন্য আবেদন জমা পড়েছে বিভিন্ন শিক্ষা অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠান থেকে। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-এর অধীন প্রতিষ্ঠান থেকে ৭ হাজার ৯০৮টি, কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে ১১২টি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে ৩ হাজার ১৩১টি আবেদন এসেছে।

বিজ্ঞাপন

গত ২৫ মার্চ ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ (সংশোধিত)’ বিজ্ঞপ্তি প্রকাশের পর এই আবেদনগুলো জমা পড়ে। মোট আবেদনকারীর মধ্যে ৪৭ হাজার ৩৫১ জন পুরুষ এবং ৫ হাজার ৭১৮ জন নারী প্রার্থী রয়েছেন। পরীক্ষা-পরবর্তী কার্যক্রমও ইতোমধ্যে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান চেয়ারম্যান।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট কমাতে প্রতি বছর দুটি করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD