রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হলো অনলাইন ক্লাস

জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উদ্যোগ হিসেবে রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস চালু হয়েছে। এর অংশ হিসেবে রবিবার (১২ এপ্রিল) সকাল ৯টা থেকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ভার্চুয়াল ক্লাস কার্যক্রম শুরু হয়।
বিজ্ঞাপন
নতুন এই ব্যবস্থায় শিক্ষকরা প্রতিষ্ঠানেই উপস্থিত থেকে নিজ নিজ শ্রেণিকক্ষ থেকে অনলাইনে পাঠদান করছেন। অন্যদিকে শিক্ষার্থীরা নিজ নিজ বাসায় বসে ভার্চুয়াল মাধ্যমে ক্লাসে অংশ নিচ্ছে। এতে সরাসরি উপস্থিতি ছাড়াই পাঠদান কার্যক্রম চালু রাখা সম্ভব হচ্ছে।
শিক্ষকরা জানান, বৈসাবির ছুটি থাকায় পরীক্ষামূলকভাবে কলেজ শাখায় ক্লাস শুরু হলেও পর্যায়ক্রমে স্কুলেও এই কার্যক্রম শুরু করা হবে। এছাড়াও সপ্তাহে তিনদিন রবি মঙ্গল, বৃহস্পতি অনলাইন এবং শনি সোম বুধ অফলাইন ক্লাস নেয়া হবে বলে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় দেশের মহনগরের স্কুল-কলেজে অনলাইন ক্লাস নেয়ার পরিকল্পনা নেয় শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে মতামত নিতে অংশীজনদের সঙ্গে গত ৮ এপ্রিল বৈঠক অনুষ্ঠিত হয়।
পরদিন ৯ এপ্রিল শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানকে পাইলট প্রকল্পের আওতায় এনে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তার মতে, ডিজিটাল শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং বিকল্প পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম সচল রাখাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
বিজ্ঞাপন
আগামী শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ডিজিটাল অ্যাডুকেশনের দিকে মোটিভেটেড করাই এটার লক্ষ্য। এটি সফল হলে ধীরে ধীরে সারা দেশে কার্যকর করা যেতে পারে।
তিনি আরও জানান, শনিবার স্কুলে এসে ক্লাস হবে। রোববার অনলাইনে, সোমবার অফলাইনে, মঙ্গলবার অনলাইনে, বুধবার অফলাইনে এবং বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। তিন দিন অনলাইনে ও তিন দিন অফলাইনে হবে। শিক্ষকরা বিদ্যালয়ে গিয়েই অনলাইনে ক্লাস শুরু করবেন।







