শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৪,৯৪২

দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে মোট ১৪ হাজার ৯৪২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, যা মোট পরীক্ষার্থীর প্রায় ৩১ শতাংশ।
বিজ্ঞাপন
বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এ ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সংস্থার ওয়েবসাইটে ফল পাওয়া যাচ্ছে।
দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১১ হাজার ১৫১টি শূন্যপদের বিপরীতে ৫৩ হাজার ৬৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন।
বিজ্ঞাপন
গত ১৮ এপ্রিল চারটি ধাপে দিনব্যাপী এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উত্তীর্ণ পরীক্ষার্থীদের টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে এসএমএসের মাধ্যমে ফলাফল জানানো হবে। এছাড়া এনটিআরসিএর ওয়েবসাইটে পূর্ণাঙ্গ ফলাফল পাবেন প্রার্থীরা।
বিজ্ঞাপন
এদিকে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার পূর্ণাঙ্গ ফল দেখতে এখানে ক্লিক করুন।








