এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর জানালো বোর্ড

আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিলম্ব ফি প্রদান সাপেক্ষে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত ফরম পূরণ করা যাবে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার জন্য বিলম্ব ফিসহ ফরম পূরণ এবং সোনালী সেবা প্ল্যাটফর্মের মাধ্যমে ফি পরিশোধের সময়সীমা ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।
বিজ্ঞাপন
বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যারা ফরম পূরণ করতে পারেননি, তাদের জন্যই এই অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। ফলে শিক্ষার্থীরা এখন বিলম্ব ফি দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
এর আগে, গত ২১ এপ্রিল এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়।
বিজ্ঞাপন
ঘোষিত রুটিন অনুযায়ী, আগামী ২ জুলাই থেকে সারাদেশে একযোগে লিখিত পরীক্ষা শুরু হবে, যা চলবে ৮ আগস্ট পর্যন্ত। এছাড়া লিখিত পরীক্ষা শেষে ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষা বোর্ডের এই সিদ্ধান্তে ফরম পূরণে পিছিয়ে পড়া শিক্ষার্থীরা নতুন করে সুযোগ পাচ্ছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।








