Logo

শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি কত দিন?

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ মে, ২০২৬, ১৪:১৭
শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি কত দিন?
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশকে কেন্দ্র করে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবার দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুযায়ী স্কুল, কলেজ ও মাদ্রাসায় আলাদা সময়সীমায় এই ছুটি কার্যকর হবে।

বিজ্ঞাপন

শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদের ছুটি মিলিয়ে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত টানা ১২ দিনের মূল ছুটি থাকবে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে মোট ১৬ দিনের অবকাশ উপভোগ করতে পারবে শিক্ষার্থীরা।

কলেজ পর্যায়ে গ্রীষ্মকালীন অবকাশ আলাদা করে উল্লেখ না থাকলেও ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটি নির্ধারিত রয়েছে। সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে কলেজ শিক্ষার্থীরাও মোট ১৬ দিনের দীর্ঘ ছুটি পাচ্ছেন।

বিজ্ঞাপন

অন্যদিকে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এবার ছুটি আরও দীর্ঘ। সেখানে ২৪ মে থেকে শুরু হয়ে ১১ জুন পর্যন্ত অবকাশ চলবে। সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে মোট ২১ দিনের টানা ছুটি পাচ্ছে মাদ্রাসাগুলো।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্যও থাকছে টানা ছুটির ব্যবস্থা। সিদ্ধান্ত অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিনের সরকারি ছুটি থাকবে। তবে এ সময়ের সঙ্গে সমন্বয় করতে ২৩ মে সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করতে হবে।

বিজ্ঞাপন

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্যে ২৭ মে ঈদুল আজহা পালিত হতে পারে। সাধারণত বাংলাদেশে এর পরদিন ঈদ অনুষ্ঠিত হয়। সেই হিসেবে দেশে ২৮ মে ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে ১৮ মে চাঁদ দেখার ওপর। চাঁদ দেখার ভিত্তিতে ছুটির সূচিতে সামান্য পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD