Logo

তিন বিদ্যালয় পরিদর্শনে এমপি, দেখলেন সব শিক্ষকই ‘নিখোঁজ’

profile picture
জেলা প্রতিনিধি
সুনামগঞ্জ
১৪ মে, ২০২৬, ১৫:৩২
তিন বিদ্যালয় পরিদর্শনে এমপি, দেখলেন সব শিক্ষকই ‘নিখোঁজ’
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে কোনো শিক্ষককে উপস্থিত পাননি স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। বৃহস্পতিবার (১৪ মে) সকালে আকস্মিক এ পরিদর্শনে শিক্ষকদের অনুপস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

জানা গেছে, বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে উপজেলার আবিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কায়েতকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান সুনামগঞ্জ-১ আসনের এমপি। তবে তিনটি বিদ্যালয়ের কোনোটিতেই তিনি শিক্ষকদের উপস্থিতি দেখতে পাননি।

সূত্র জানায়, ওইদিন সকালে মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার বিভিন্ন এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বের হন সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। পথিমধ্যে তিনি কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিকভাবে ঢুকে শিক্ষার পরিবেশ পর্যবেক্ষণ করেন। এ সময় বিদ্যালয়গুলোতে শিক্ষক অনুপস্থিতির বিষয়টি তার নজরে আসে।

বিজ্ঞাপন

বিদ্যালয় পরিদর্শন শেষে এমপি কামরুল বলেন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এতে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎও ক্ষতিগ্রস্ত হতে পারে।

তিনি আরও বলেন, দায়িত্বে অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে এবং শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD