Logo

মাদ্রাসা শিক্ষকদের মে মাসের এমপিওর চেক ছাড়

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ জুলাই, ২০২৬, ১৯:২৬
মাদ্রাসা শিক্ষকদের মে মাসের এমপিওর চেক ছাড়
ছবি: সংগৃহীত

দেশের এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ২০২৬ সালের মে মাসের এমপিওর (বেতন-ভাতার সরকারি অংশ) চেক ছাড় করা হয়েছে। ইতোমধ্যে অনুদান বিতরণকারী ব্যাংকগুলোর কাছে চেক পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ জুলাই) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষক-কর্মচারীরা আগামী ৮ জুলাই থেকে নিজ নিজ ব্যাংক হিসাবের মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

এমপিও সংক্রান্ত স্মারক নম্বর: ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০১.২৪-১৩৮, তারিখ: ০৭-০৭-২০২৬।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD