ষষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশনের সময় বাড়াল মাদ্রাসা শিক্ষা বোর্ড

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত কিন্তু বিভিন্ন কারণে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে না পারা শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়িয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ডের অধীন অনুমোদিত মাদ্রাসাগুলোতে ২০২৪, ২০২৫ ও ২০২৬ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত যেসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন বিভিন্ন কারণে সম্পন্ন হয়নি, তাদের শিক্ষা কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে নেওয়া এবং পরবর্তী শ্রেণিতে রেজিস্ট্রেশনসংক্রান্ত জটিলতা এড়াতে মানবিক দিক বিবেচনায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সংশ্লিষ্ট মাদ্রাসার মাধ্যমেই অনলাইনে সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নতুন সময়সূচি অনুযায়ী, ৭ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত বিলম্ব ফিসহ সোনালী পরিশোধ ব্যবস্থার মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে। এরপর আগামী ৩০ জুলাই পর্যন্ত শিক্ষার্থীদের তথ্য অনলাইনে অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে।
বিজ্ঞাপন
বোর্ড জানিয়েছে, ফি সিস্টেমে জমা হওয়ার পরই কেবল নতুন শিক্ষার্থীর তথ্য আপলোডের জন্য এন্ট্রির সুযোগ চালু হবে। এ ব্যবস্থায় শুধুমাত্র বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা যাবে। আগে এন্ট্রি করা কোনো শিক্ষার্থীর তথ্য সম্পাদনা বা মুছে ফেলার সুযোগ থাকবে না।
রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া বা অনলাইনে তথ্য অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হলে অফিস চলাকালীন সময়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্ধারিত পরিচিতি নম্বরভিত্তিক মুঠোফোন থেকে ০১৭১৩-০৬৮৯০৯ অথবা ০১৭১৫-৬১১৯৩৬০ নম্বরে যোগাযোগ করার জন্য নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।








