আন্তর্জাতিক মেধা প্রতিযোগিতায় আহনাফের সাফল্য: অর্জন ৩ ট্রফি ও ২ স্বর্ণপদক

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শিক্ষা, বিজ্ঞান ও মেধাভিত্তিক প্রতিযোগিতা টিএমপি ওয়ার্ল্ড সামিট-২০২৬-এ উজ্জ্বল সাফল্য অর্জন করেছে ঢাকা অ্যাডভেন্টিস্ট প্রি-সেমিনারি স্কুলের শিক্ষার্থী আহনাফ তাজওয়ার। ৪ ও ৫ জুলাই অনুষ্ঠিত এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে অংশ নিয়ে তিনি ৩টি ট্রফি ও ২টি স্বর্ণপদক জয় করেছেন।
বিজ্ঞাপন
ঢাকার মিরপুর-১ এলাকার ঢাকা অ্যাডভেন্টিস্ট প্রি-সেমিনারি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আহনাফ আন্তর্জাতিক ইংরেজি বিশ্বকাপ অলিম্পিয়াড, ইংরেজি উপস্থাপনা, স্কলার্স প্রতিযোগিতা এবং ল্যাবরেটরি পরীক্ষণ-সহ একাধিক বিভাগে অংশ নেন। বিভিন্ন প্রতিযোগিতায় অসাধারণ দক্ষতা, সৃজনশীলতা ও মেধার স্বাক্ষর রেখে তিনি এই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন, যা বাংলাদেশের জন্যও গৌরবের।
শিক্ষাজীবনের শুরু থেকেই বিজ্ঞান, প্রযুক্তি, জ্ঞানচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডের প্রতি আহনাফের বিশেষ আগ্রহ রয়েছে। পড়াশোনার পাশাপাশি তিনি শিশুদের জন্য শিক্ষামূলক ভিডিও তৈরি করেন। তার পরিচালিত ইউটিউব চ্যানেল ‘কিডস ফান উইথ আহনাফ’-এ বিজ্ঞান, প্রাণীজগৎ, শিক্ষা এবং বিভিন্ন জ্ঞানভিত্তিক বিষয় নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ করা হয়। এসব শিক্ষামূলক ভিডিও শিশুদের শেখার আগ্রহ বৃদ্ধি এবং সৃজনশীল চিন্তাশক্তির বিকাশে সহায়ক ভূমিকা রাখছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আন্তর্জাতিক এই অর্জন শুধু আহনাফের ব্যক্তিগত সাফল্য নয়, দেশের শিশু-কিশোরদের জন্যও একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত। তার এই কৃতিত্বে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।
আহনাফ তাজওয়ারের পিতা মো. ইসকান্দর হোসেন এবং মাতা তাছলিমা আক্তার। তাদের স্থায়ী নিবাস চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজাপাড়া, শিলক এলাকায়।
পরিবারের প্রত্যাশা, ভবিষ্যতেও আহনাফ তার মেধা, অধ্যবসায়, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম আরও উজ্জ্বল করবে এবং দেশ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।








