জুলাই শহিদ দিবস উপলক্ষে মাদরাসা শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা

জুলাই শহিদ দিবস উপলক্ষে দেশের সব মাদরাসায় শহিদদের স্মরণে স্মরণসভা ও বিশেষ মোনাজাত আয়োজনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। আগামী ১৬ জুলাই দিবসটি যথাযথ মর্যাদায় পালনের জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস. এম. তৌহিদুজ্জামানের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশ জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের গত ১২ জুলাই জারি করা স্মারক এবং এ বিষয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভার কার্যবিবরণীর ক্রমিক নম্বর ৬-এর সিদ্ধান্তের আলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তি অনুযায়ী, বোর্ডের অধীন সব স্তরের মাদ্রাসায় সুবিধাজনক সময়ে জুলাই শহিদদের স্মরণে স্মরণসভা ও বিশেষ মোনাজাতের আয়োজন করতে হবে। বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান ও পরিচালনা কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।








