Logo

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় রামগতির শিক্ষার্থী মেহেরুন আলমের সাফল্য

profile picture
উপজেলা প্রতিনিধি
রামগতি, লক্ষ্মীপুর
১৩ জুলাই, ২০২৬, ১৯:৫৮
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় রামগতির শিক্ষার্থী মেহেরুন আলমের সাফল্য
ছবি: সংগৃহীত

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে বৃত্তি অর্জন করেছে লক্ষ্মীপুর জেলা রামগতি উপজেলার পশ্চিম বালুর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মেহেরুন আলম। সম্প্রতি প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে সে ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেছে। তার এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

বিদ্যালয় সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ও মেধাবী হিসেবে পরিচিত ছিল মেহেরুন আলম। নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং পরিবারের সহযোগিতায় সে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে বৃত্তি অর্জন করে। তার এই সাফল্য বিদ্যালয়ের জন্যও একটি গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

শিক্ষকরা জানান, মেহেরুন আলম একজন পরিশ্রমী ও শৃঙ্খলাপরায়ণ শিক্ষার্থী। নিয়মিত পাঠগ্রহণের পাশাপাশি প্রতিটি পরীক্ষায় সে ভালো ফলাফল করে আসছিল। তার এ অর্জন অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে বৃত্তি পাওয়ার খবর ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী তাকে অভিনন্দন জানান। স্থানীয়রা বলেন, একজন শিক্ষার্থীর এমন সাফল্য পুরো এলাকার জন্য গর্বের। ভবিষ্যতেও সে আরও বড় বড় সাফল্য অর্জন করবে—এমন প্রত্যাশা সবার।

বিজ্ঞাপন

মেহেরুন আলমের বাবা মোরশেদ আলম সন্তানের এ অর্জনে আনন্দ প্রকাশ করে সকল শিক্ষক, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। তারা বলেন, সবার দোয়া ও সহযোগিতা থাকলে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করতে পারবে।

বিদ্যালয় কর্তৃপক্ষও শিক্ষার্থীর এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে। একই সঙ্গে আগামী দিনেও শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD