Logo

আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, অনুপস্থিত ২০ হাজার শিক্ষার্থী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই, ২০২৬, ১৭:৪৫
আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, অনুপস্থিত ২০ হাজার শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শিক্ষা বোর্ড বাদে দেশের বাকি সব শিক্ষা বোর্ডে বুধবার (১৫ জুলাই) এইচএসসি ও সমমান পরীক্ষার সপ্তম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন নকল, অনিয়ম ও পরীক্ষার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সারাদেশে মোট ১৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে নির্ধারিত পরীক্ষায় অংশ নেয়নি ২০ হাজার ৫২ জন শিক্ষার্থী।

বিজ্ঞাপন

বুধবার (১৫ জুলাই) ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব পরীক্ষায় পরীক্ষার্থীদের গড় অনুপস্থিতির হার ছিল ২ দশমিক ৬৭ শতাংশ।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানের সই করা এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে এদিন মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪ লাখ ৫৩ হাজার ৮৩৯ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৪ লাখ ৪১ হাজার ৭৩৮ জন। ফলে অনুপস্থিত ছিল ১২ হাজার ১০১ জন পরীক্ষার্থী। এসব বোর্ডে সার্বিক অনুপস্থিতির হার দাঁড়িয়েছে ২ দশমিক ৬৯ শতাংশ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল ঢাকা শিক্ষা বোর্ডে (৩ হাজার ৪৫০ জন) এবং সবচেয়ে কম সিলেটে (১৯৯ জন)। এসব বোর্ডে মোট বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ১০ জন।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেখানে ৬৮ হাজার ৪৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৩ হাজার ৬০৬ জন অংশগ্রহণ করেছে। এই বোর্ডে অনুপস্থিত ছিল ৪ হাজার ৮৫৫ জন, যার হার ৭.০৯ শতাংশ। এ পরীক্ষায় ৫ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

পাশাপাশি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২, উচ্চতর গণিত-২ ও উচ্চতর হিসাব বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেখানে ৮০ হাজার ৩০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৭ হাজার ২০৮ জন পরীক্ষায় অংশ নেয়। এই বোর্ডে ৩ হাজার ৮৬ জন অনুপস্থিত ছিল, যেখানে অনুপস্থিতির হার ৩.৬৬ শতাংশ। তবে কারিগরি বোর্ডে কোন শিক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি৷

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD