জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যে দুটি পরীক্ষা, সেগুলোর তারিখ পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রিলিমিনারি টু মাস্টার্স এবং ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশোধিত সময়সূচি অনুযায়ী ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের স্থগিত পরীক্ষা আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। এছাড়া প্রিলিমিনারি টু মাস্টার্সের ১৬ জুলাইয়ের পরীক্ষাটি আগামী ১১ আগস্ট নেওয়া হবে।
বিজ্ঞাপন
এছাড়া পূর্বঘোষিত অন্য সব তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।








