জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষার সময়সূচি পরিবর্তন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের একটি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা থাকা পরীক্ষা একদিন পিছিয়ে ২৮ জুলাই নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
রবিবার (২০ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে অধিভুক্ত সব কলেজের অধ্যক্ষদের সংশোধিত সময়সূচি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২৭ জুলাই অনার্স প্রথম বর্ষের পত্র কোড ২১১৫২১ ও ২১১৫০১-এর পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে ওই দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষা আগামী ২৮ জুলাই (মঙ্গলবার) একই সময় ও পূর্বনির্ধারিত নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, শুধু এই পরীক্ষার তারিখেই পরিবর্তন আনা হয়েছে। অনার্স প্রথম বর্ষের বাকি সব পরীক্ষার সময়সূচি আগের মতোই বহাল থাকবে।
সংশোধিত সূচি কার্যকর করতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ, আঞ্চলিক কেন্দ্র এবং অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নির্ধারিত নতুন তারিখ অনুযায়ী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে।








