স্বাধীনতা পুরস্কারের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে মনোনয়ন চেয়েছে সরকার

‘স্বাধীনতা পুরস্কার-২০২৭’-এর জন্য যোগ্য ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী ও সংস্থার নাম প্রস্তাব করতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নির্ধারিত ১৩টি ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কারের জন্য মনোনয়ন আহ্বান করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে চিঠি জারি করা হয়। চিঠিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) লিউজা-উল-জান্নাহ স্বাক্ষর করেছেন।
নির্দেশনা অনুযায়ী, আগামী ১ নভেম্বরের মধ্যে মনোনয়ন প্রস্তাব পাঠাতে হবে। নির্ধারিত ছকে সংশ্লিষ্ট কাগজপত্রসহ প্রস্তাব প্রস্তুত করতে বলা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্বাধীনতা পুরস্কারের আওতাভুক্ত ১৩টি ক্ষেত্র হলো—স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসাবিদ্যা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, পল্লী উন্নয়ন, সমাজসেবা বা জনসেবা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনপ্রশাসন, গবেষণা ও প্রশিক্ষণ এবং সরকার নির্ধারিত অন্য কোনো ক্ষেত্র।
শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে কর্মরতদের মধ্য থেকে যোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামও মনোনয়ন হিসেবে পাঠাতে বলা হয়েছে। প্রস্তাবের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য ও প্রয়োজনীয় দলিল সংযুক্ত করতে হবে।
বিজ্ঞাপন
চিঠিতে নির্ধারিত ছকে তৈরি মনোনয়ন প্রস্তাবের ৩০ সেট আগামী ১ নভেম্বরের মধ্যে সমন্বয় শাখায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রস্তাবের হার্ডকপি ও সফটকপি নিকষ (Nikosh) ফন্টে পাঠাতে বলা হয়েছে।
সফটকপি ই-মেইল অথবা ডি-নথির মাধ্যমে পাঠানো যাবে। স্বাধীনতা পুরস্কারসংক্রান্ত নির্দেশনা ও নির্ধারিত ছক মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মন্ত্রিপরিষদ বিভাগের বর্তমান নির্দেশনায় স্বাধীনতা পুরস্কারের জন্য প্রার্থী বাছাইয়ে দেশ ও মানুষের কল্যাণে অসাধারণ অবদান এবং ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামগ্রিক জীবনের কৃতিত্বকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ রয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন প্রস্তাব ও প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।








