একাদশে কলেজ পরিবর্তন করতে চাইলে যা করতে হবে শিক্ষার্থীদের

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে প্রথম ধাপে কলেজে চূড়ান্ত মনোনয়ন ও নিশ্চায়ন করা শিক্ষার্থীরা কলেজ পরিবর্তন করতে চাইলে দ্বিতীয় ধাপে আবেদনের আগে প্রথম ধাপের আবেদন বা ভর্তি বাতিল করতে হবে।
বিজ্ঞাপন
সংশোধিত ভর্তি সূচি অনুযায়ী, আগামী ১ অক্টোবর বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কলেজ শাখায় গিয়ে আবেদন বা ভর্তি বাতিলের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ সময় শিক্ষার্থীদের মূল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র সঙ্গে নিতে হবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামানের সই করা সংশোধিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন যারা
বিজ্ঞাপন
প্রথম ধাপে আবেদন করতে না পারা, আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া এবং চূড়ান্ত মনোনয়ন পেয়েও নিশ্চায়ন বা নির্ধারিত সময়ে ভর্তি সম্পন্ন করতে না পারা শিক্ষার্থীরা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভুল কোটা নির্ধারণের কারণে মনোনয়ন পাওয়ার পরও ভর্তি হতে না পারা শিক্ষার্থীরাও এ সুযোগ পাবেন।
প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তাদের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে পছন্দের কলেজের তালিকা নির্বাচন বা সংশোধন করতে হবে।
দ্বিতীয় ধাপের সংশোধিত সময়সূচি
বিজ্ঞাপন
সংশোধিত সূচি অনুযায়ী, দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন করা যাবে ১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ৫ অক্টোবর রাত ৮টায়।
ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীরা ৮ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নিশ্চায়ন করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দ্বিতীয় ধাপে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের মধ্যে পছন্দক্রম অনুযায়ী যাদের মাইগ্রেশন হবে, তাদের ফল ৯ অক্টোবর রাত ৮টায় প্রকাশ করা হবে। এরপর ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে।
দ্বিতীয় ধাপে আবেদন করার সময় শিক্ষার্থীদের নিজ নিজ কোটার যোগ্যতা যাচাই করে আবেদন করতে বলা হয়েছে। পাশাপাশি কলেজের আসনসংখ্যা বিবেচনায় পছন্দক্রমে কমপক্ষে পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ রাখতে হবে।
বিজ্ঞাপন
আন্তঃশিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, বিপুলসংখ্যক শিক্ষার্থী নির্ধারিত সময়ে নিশ্চায়ন ও ভর্তি সম্পন্ন না করায় সৃষ্ট জটিলতা নিরসনে দ্বিতীয় ধাপের ভর্তি কার্যক্রমের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।








