‘এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা এক-দুই মাসের মধ্যে’

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আবারও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী এক বা দুই মাসের মধ্যে পুনরা পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
বিজ্ঞাপন
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। তাদের মধ্যে এক ও দুই বিষয়ে ফেল করেছেন প্রায় ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এক ও দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। এ লক্ষ্যে আগামী এক বা দুই মাসের মধ্যে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে পরীক্ষার নির্দিষ্ট তারিখ ও বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে।
এদিকে, এ বছর ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
ফল প্রকাশের মধ্য দিয়ে দীর্ঘ আড়াই মাসের অপেক্ষার অবসান ঘটেছে পরীক্ষার্থী ও তাদের পরিবারের। অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার পরিকল্পনা তাদের জন্য নতুন করে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা তৈরি করেছে।
বিজ্ঞাপন








