Logo

ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে গান গাইবেন কবীর সুমন

profile picture
জনবাণী ডেস্ক
১৫ অক্টোবর, ২০২২, ১২:৫০
ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে গান গাইবেন কবীর সুমন
ছবি: সংগৃহীত

তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা

বিজ্ঞাপন

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গান গাইবেন ভারতীয় সংগীতশিল্পী কবীর সুমন। আয়োজক প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানের অনুমতির বিষয়ে এমনই তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডিএমপি সূত্রে জানা যায়, জাতীয় জাদুঘর এলাকায় কবীর সুমনের গানের অনুষ্ঠানের অনুমতি বাতিলের পর আয়োজক প্রতিষ্ঠান একই সময়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠানটি করার অনুমতি চেয়ে আবেদন করেছে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ডিএমপি সেখানে অনুষ্ঠানটি করার অনুমতি দেবে।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, আমরা তাদের বলেছি পর্যায়ক্রমে অনুমতি দিয়ে দেব।

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD