Logo

পারভেজের নতুন নাটক ‘প্রেমিক বাইকওয়ালা’

profile picture
জনবাণী ডেস্ক
২০ অক্টোবর, ২০২২, ১২:৩২
পারভেজের নতুন নাটক ‘প্রেমিক বাইকওয়ালা’
ছবি: সংগৃহীত

সমাজের একজন মানুষও যদি নাটকটি দেখে নিজেকে শুধরে নেয় তবে আমার লেখা নাটকটি সার্থকতা পাবে

বিজ্ঞাপন

আমির পারভেজ’র নতুন নাটক ‘প্রেমিক বাইকওয়ালা’। এপি প্রোডাকশন বাংলাদেশের পরিচালনায় নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা।

নাটকে অভিনেতা আমির পারভেজ ছাড়া আরও অভিনয় করেছেন খালেদা আক্তার কল্পনা, শিউলি শিলা, সৈয়দ আশরাফুল হোসেনসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

রোমান্টিক কমেডি ধাঁচের নাটকটি আগামী ২৭ অক্টোবর বৃহস্পতিবার ঠিক বিকেল ৫টায় অবমুক্ত করা হবে ড্রীম টাচ্ মিডিয়ার ইউটিউব চ্যানেলে।

বিজ্ঞাপন

অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা বলেন- সমাজের নানা অসঙ্গতি নিয়ে নাটকটি লিখেছি। সমাজের একজন মানুষও যদি নাটকটি দেখে নিজেকে শুধরে নেয় তবে আমার লেখা নাটকটি সার্থকতা পাবে। সবাইকে নাটকটি দেখার আমন্ত্রণ।

নাটকের গল্পে দেখা যাবে- ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হতে গিয়ে বাইক এক্সিডেন্ট করে লিজা নামের এক তরুণী। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে বাইক-ওয়ালা রাজের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পরেন লিজা। তাদের দু’জনের কাণ্ড দেখে চারপাশে অনেক লোক ভিড় করে। কেউ কেউ তাদের ঝগড়ার ভিডিও করাও শুরু করে দেয়। লিজা দোষারোপ করতে থাকে রাজকে আর রাজ দোষারোপ করতে থাকে লিজাকে। শেষ পরিণতি কি হয় জানতে দেখতে দর্শকদের অবশ্যই পুরো নাটকটি দেখতে হবে।

বিজ্ঞাপন

অভিনেতা আমির পারভেজ জানান, ‘প্রেমিক বাইক-ওয়ালা কমেডি ধাঁচের চমৎকার একটি নাটক। নাটকের গল্প ও চিত্রনাট্য লিখেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা আন্টি। যিনি আমার ভীষণ প্রিয় একজন মানুষ। আশা করছি দর্শক নাটকটি দেখে আনন্দ পাবেন। পাশাপাশি নাটকটিতে সমাজের কিছু অসঙ্গতি তুলে ধরা হয়েছে।

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD