Logo

'আমাকে ডিভোর্স দেওয়ায় তাকে ধন্যবাদ'

profile picture
জনবাণী ডেস্ক
৩০ ডিসেম্বর, ২০২২, ১১:৪৩
'আমাকে ডিভোর্স দেওয়ায় তাকে ধন্যবাদ'
ছবি: সংগৃহীত

অনেকে জানেন আবার অনেকে জানেন না। তাই অনেকে আমাকে জিজ্ঞেস করেন, কী অবস্থা আমাদের।

বিজ্ঞাপন

পরিচালক শিহাব শাহীনের সঙ্গে অভিনেত্রী জাকিয়া বারী মম'র বিচ্ছেদ হয়েছে বলে জানা গেছে। তাও বিচ্ছেদের খবর এসেছে দুই বছর পর।

গতকাল বুধবার (২৯ ডিসেম্বর) জানিয়েছেন, ২০২০ সালের সেপ্টেম্বরে তাকে ডিভোর্স দিয়েছেন শিহাব শাহীন।

বিজ্ঞাপন

গণমাধ্যমকে মম বলেন, অনেকে জানেন আবার অনেকে জানেন না। তাই অনেকে আমাকে জিজ্ঞেস করেন, কী অবস্থা আমাদের। আমরা কেমন আছি, সংসার কেমন চলছে? অথচ আমরা সংসার করছি না, এটি বলতেও পারছিলাম না। কিন্তু আমার ভানভণিতা করতে ভালো লাগে না। তাই মনে হচ্ছে, সবাই জানুক আমাদের ডিভোর্স হয়ে গেছে।

বিজ্ঞাপন

মম জানান, শিহাব শাহীনের কাছ থেকে বিচ্ছেদের সিদ্ধান্তটা আসে। বিচ্ছেদের এমন সিদ্ধান্ত আসার পর মম ধন্যবাদও জানিয়েছেন শিহাব শাহীনকে।

তিনি আরও বলেন, আমার জীবন নিয়ে এখন আমি ঠিকঠাক আছি। জীবনকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। কাজ-কর্মে নিজেকে ব্যস্ত রাখছি। 

বিজ্ঞাপন

এর আগে দীর্ঘ দিন প্রেম করার পর ২০১৫ সালে ২০ নভেম্বর বিয়ে করেছিলেন শিহাব শাহীন ও মম। ২০১৯ সালে চতুর্থ বিবাহবার্ষিকীর ছবি পোস্ট করে বিয়ের খবর নিশ্চিত করেন তারা। এর মাত্র এক বছর পরই তাদের বিচ্ছেদ হয়।

বিজ্ঞাপন

তার আগে ২০১০ সালের নির্মাতা এজাজ মুন্নার সঙ্গে ঘর বেঁধেছিলেন মম। তাদের একমাত্র ছেলে উদ্ভাস। তবে ২০১৩ সালে মুন্না ও মমর সংসারের ইতি ঘটে।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD