Logo

দুর্ঘটনার কবলে ঋষভ: প্রার্থনা করছেন ঊর্বশী!

profile picture
জনবাণী ডেস্ক
৩১ ডিসেম্বর, ২০২২, ১৬:৫৩
দুর্ঘটনার কবলে ঋষভ: প্রার্থনা করছেন ঊর্বশী!
ছবি: সংগৃহীত

সংবাদমাধ্যমে একটা লম্বা সময় বাকযুদ্ধ চলেছে তাদের। ‘ছোটু ভাইয়া, তুম ব্যাট-বল খেলো’— ঋষভের উদ্দেশে লেখা ইনস্টাগ্রাম পোস্টে উর্বশীর এই বক্তব্যে হইচই পড়ে গিয়েছে। যদিও পোস্টটি করার সময় ঋষভের নাম নেননি তিনি।

বিজ্ঞাপন

ভারতের ক্রিকেটের সঙ্গে বলিউডের যোগ পুরনো। যুগে যুগে হিন্দি সিনেমার নায়িকাদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ক্রিকেটাররা, অনেকে বিয়ে করে সংসারও করছেন । তবে বিয়েতে না গড়ালেও একটি প্রেম নিয়ে কম চর্চা হয়নি। সেটা হলো ঋষভ পান্তের সঙ্গে সুন্দরী অভিনেত্রী উর্বশী রাউতেলার সম্পর্ক। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক। এক সময় উর্বশী চিনতে অস্বীকার করেন তাকে। ঋষভের নামে বিভ্রান্ত হয়েছেন উর্বশী।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে এক ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ পান্ত। দিল্লি থেকে উত্তরাখণ্ডের বাড়িতে ফিরছিলেন ক্রিকেটার। সেই সময় ডিভাইডারে ধাক্কা মারে তাঁর গাড়ি। দিল্লি-দেহরাদুন হাইওয়েতে রুরকির কাছে এই ঘটনা ঘটে। তার পরই আগুন লেগে যায় গাড়িতে। মাথায় চোট পেয়েছেন ভারতীয় ক্রিকেট দলের এই উইকেটরক্ষক। শুধু তাই নয়, পিঠে একাধিক আঘাতের চিহ্ন। আপাতত চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। তবে মাঠের অন্দরে ঋষভ যতটা পরিচিত, মাঠের বাইরেও কম চর্চা হয়নি তাকে নিয়ে। অভিনেত্রী উর্বশী রাউতেলার সঙ্গে তার সম্পর্ক নিয়ে ।এই মুহূর্তে হাসপাতালে ঋষভ।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যমে একটা লম্বা সময় বাকযুদ্ধ চলেছে তাদের। ‘ছোটু ভাইয়া, তুম ব্যাট-বল খেলো’— ঋষভের উদ্দেশে লেখা ইনস্টাগ্রাম পোস্টে উর্বশীর এই বক্তব্যে হইচই পড়ে গিয়েছে। যদিও পোস্টটি করার সময় ঋষভের নাম নেননি তিনি। শুধু তাই নয় বিভিন্ন সময় ঋষভকে নিয়ে মন্তব্য করেছেন অভিনেত্রী। মাস খানেক আগে ‘আরপি’ নামে এক ব্যক্তির কথা বলেন। ঘটনাচক্রে, ঋষভ পান্তের নামের ইংরেজিতে প্রথম ও শেষ অক্ষর ‘আর’ ও ‘পি’।‘আরপি’ নামের ওই ব্যক্তি তাঁর সঙ্গে দেখা করার জন্য হোটেলের ঘরে অপেক্ষা করেছিলেন। ওই ব্যক্তির কথা ভুলে গিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। পরে মুম্বই গিয়ে উর্বশীর সঙ্গে দেখা করেন ‘আরপি’। যদিও অভিনেত্রীকে এই ‘আর পি’ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে প্রায় আকাশ থেকে পড়েন। তিনি নাকি আর পি যে ঋষভের নামের সংক্ষিপ্তকরণ তা জানতেন না।

বিজ্ঞাপন

অভিনেত্রী ঋষভের নাম না নিয়ে করা এই মন্তব্য যখন দাবানলের মতো ছড়িয়ে পড়ল বিভিন্ন জায়গায়, সেই সময় ড্যামেজ কন্ট্রোল করতে মাঠে নামেন উর্বশী। সেই তিনি জানান, ‘আর পি’ বলতে তিনি নাকি বুঝিয়েছেন সহ অভিনেতা রাম পোথিনেনিকে। অভিনেত্রীর কথায়, আর পি আমার সহ-অভিনেতা রাম পোথিনেনি। আমি জানতামই না যে ঋষভ পন্থকেও লোকে আর পি নামে চেনে!” কানাঘুষো ২০১৮ সালে থেকে সম্পর্কে জড়ান ঋষভ-উর্বশী। তবে খুব বেশি দিন টেকেনি সেই সম্পর্ক। তবে এই সম্পর্কের সত্যতা নিয়ে কোনও রকম মন্তব্য কেউ-ই করেননি কখনও। যদিও ঋষভের টানে বহু জায়গায় পৌঁছে যান উর্বশী। এ বার তাঁর দুর্ঘটনার পর উর্বশী একটি ছবি ইনস্টাগ্রামে দিয়ে লিখেছেন, ‘প্রার্থনা করছি,। স্বাভাবিক ভাবেই অনুরাগীরা ধরে নিয়েছেন তিনি সেটা ঋষভের উদ্দেশেই লিখেছেন।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD