Logo

ফের আলোচনায় উরফি

profile picture
জনবাণী ডেস্ক
১৭ জানুয়ারি, ২০২৩, ০৯:৪৫
ফের আলোচনায় উরফি
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে দুটি নীল পালকের ইমোজি দিয়েছেন উরফি।

বিজ্ঞাপন

ভারতের জনপ্রিয় অভিনেত্রী উরফি জাভেদ। সম্প্রতি অনেকটা ‘টপলেস’ ধরনের নতুন পোশাকে পোজ সমালোচনোর মুখে পড়েছেন তিনি।

দেখা গেছে, নীল স্কার্টের সাথে দুটো বাঁকানো শিংয়ের অদ্ভূত সাজ। যে সাজের মানেটাই বুঝতে পারছে না অনেকে।  তবে অনেকে বলেছে , পরির সাজেই হাজির হয়েছেন উরফি।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি  ভিডিও পোস্ট করে দুটি নীল পালকের ইমোজি দিয়েছেন উরফি। অনেকে উরফির এমন কাণ্ডে পোশাকের শালীনতা ও স্বাধীনতা নিয়েও প্রশ্ন তুলছেন। 

বিজ্ঞাপন

এর আগে দেশটির মহারাষ্ট্রের বিজেপি নেত্রী চিত্রা কিশোর ওয়াঘ উরফির বিরুদ্ধে অশালীনতার অভিযোগ দায়ের করেছেন মডেল-তারকার বিরুদ্ধে। অভিযোগ পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তলব করেছিল উরফিকে। থানায় গিয়ে নিজের বয়ান নথিবদ্ধ করে এসেছেন তিনি। তার পরই নতুন পোস্ট।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD