Logo

‘একতারা’ প্রতীক পেলেন হিরো আলম

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জানুয়ারি, ২০২৩, ১৫:১০
‘একতারা’ প্রতীক পেলেন হিরো আলম
ছবি: সংগৃহীত

‘আমি অভিনয় অঙ্গনের মানুষ অভিনয় ও গান নিয়ে আমার কাজ

বিজ্ঞাপন

বগুড়া-৪ ও বগুড়া-৬ দুই আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীক পেয়েছেন অভিনেতা হিরো আলম। 

বুধবার (১৮ জানুয়ারি) তার হাতে প্রতীক তুলে দেন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম। 

বিজ্ঞাপন

প্রতীক পাওয়ার পর হিরো আলম বলেন, ‘আমি অভিনয় অঙ্গনের মানুষ। অভিনয় ও গান নিয়ে আমার কাজ। এ জন্য একতারা প্রতীক পেয়ে আমি খুব খুশি। গতবারের মতো এবারও আমার অনেক যুদ্ধ করে প্রার্থিতা পেতে হয়েছে। কেন এ রকম বারবার হয়রানি করা হয় জানি না। 

বিজ্ঞাপন

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আমি পুরোপুরি আশাবাদী। পাশাপাশি সাধারণ মানুষ তাদের সেবা করার জন্য আমাকেই সুযোগ দেবেন বলে আমি নিশ্চিত।’

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD