Logo

ফের বিয়ে করলেন সারিকা

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
ফের বিয়ে করলেন সারিকা
ছবি: সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় মুখ মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন বিয়ে করেছেন। পারিবারিকভাবে বিয়ে সারেন সারিকা। গত ২ ফেব্রুয়ারি তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছ...

বিজ্ঞাপন

ছোটপর্দার জনপ্রিয় মুখ মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন বিয়ে করেছেন। পারিবারিকভাবে বিয়ে সারেন সারিকা। গত ২ ফেব্রুয়ারি তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। পাত্র আহমেদ রাহি, পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং দৃক ব্যান্ডের বেজ গিটারিস্ট।

মঙ্গলবার রাতে সারিকা তার বিয়ের খবর নিশ্চিত করে বলেন, দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

বিয়ে প্রসঙ্গে সারিকা বলেন, ‘গত বছরের ডিসেম্বর মাসের ১২ তারিখে দুই পরিবারের সম্মতিতে আমরা বাগদান সম্পন্ন করেছি। আর এ বছরের ২ ফেব্রুয়ারি একটা চমৎকার তারিখ ছিল। তাই ঐদিনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিলাম।

বিজ্ঞাপন

সারিকা আরো বলেন, যে বিশ্বাস ভালোবাসা নিয়ে দাম্পত্য জীবন শুরু করেছি; সারাজীবন যেন এটা বজায় থাকে। নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চাই। বিয়ে হলেও কাজে ভাটা পড়বে না। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুটিংয়ে ফিরব।

বিজ্ঞাপন

এর আগে ২০১৪ সালে ১২ আগস্ট ব্যবসায়ী ফাহিম করিমকে বিয়ে করেছিলেন সারিকা। ওই সংসারে এক বছরের মাথায় সারিকার কোলজুড়ে আসে কন্যা সন্তান। ২০১৬ সালে সারিকার ওই সংসার ভেঙে যায়।

প্রসঙ্গত, একটি মোবাইল অপারেটর কোম্পানির বিজ্ঞাপনের মাধ্যমে ২০০৬ সাল থেকে সারিকা মিডিয়াতে পথ চলা শুরু করেন। বাংলালিংকের বিজ্ঞাপনের মাধ্যমে রাতারাতি তারকা বনে যান। মডেলিং এর পাশপাশি হুট করে নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়ে যান। ২০১০ সালে নির্মাতা আশুতোষ সুজনের পরিচালনায় সেই নাটকটির নাম ছিল ‘ক্যামেলিয়া’। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক নাটকে অভিনয় করে জায়গা করে নিয়েছেন দর্শকের হৃদয়ে।

এসএ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD