Logo

যে কারনে লতার শেষকৃত্যে যায়নি অমিতাভ

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
যে কারনে লতার শেষকৃত্যে যায়নি অমিতাভ
ছবি: সংগৃহীত

কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের প্রয়াণে স্তব্ধ ভারত। গত রবিবার (৬ জানুয়ারি) তার মৃত্যুর খবরে ভেঙে পড়ে গোটা দেশ। তবে এই গায়িকার শেষকৃত্যে দেখা যায়নি&...

বিজ্ঞাপন

কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের প্রয়াণে স্তব্ধ ভারত। গত রবিবার (৬ জানুয়ারি) তার মৃত্যুর খবরে ভেঙে পড়ে গোটা দেশ। তবে এই গায়িকার শেষকৃত্যে দেখা যায়নি বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনকে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বর্তমান করোনা পরিস্থিতিতে নিজের স্বাস্থ্যের কথা মাথায় রেখে তিনি ভিড়ের মধ্যে লতা মঙ্গেশকরের শেষকৃত্যে উপস্থিত হননি। কিন্তু অমিতাভ বচ্চন লতার বাড়িতে গিয়েছেন। পরনে ছিল সাদা পাঞ্জাবি, গায়ে শাল, মুখে মাস্ক। লতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। বেশ কিছুক্ষণ সময় কাটান তাদের সঙ্গে। এসময় অমিতাভের সঙ্গী হয়েছিলেন কন্যা শ্বেতা বচ্চন নন্দা।

এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন অমিতাভ। তাকে হাসপাতালেও ভর্তি করতে হয়। দ্বিতীয় বার আবারও করোনায় যাতে আক্রান্ত না হতে হয় সেই নিরাপত্তার খাতিরেই অন্তিম যাত্রায় দেখা যায়নি তাকে। তবে লতার মৃত্যুর পরেই নিজের ব্লগে শোক জ্ঞাপন করতে দেখা যায় তাকে। লেখেন, “তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। স্বর্গে এখন তার আওয়াজ পৌঁছেছে। শান্তির জন্য প্রার্থনা।

বিজ্ঞাপন

ওআ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD