আমার ভালোবাসা দিবস শুধু আপনাদের জন্য: বুবলি

আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। বছরের সব দিন ভালোবাসার হলেও এ দিন যেন প্রিয়জনকে বিশেষভাবে ‘ভালোবাসি’ বলার। তারকারাও আছেন এ তালিকায়। ভালোবাস...
বিজ্ঞাপন
আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। বছরের সব দিন ভালোবাসার হলেও এ দিন যেন প্রিয়জনকে বিশেষভাবে ‘ভালোবাসি’ বলার। তারকারাও আছেন এ তালিকায়।
ভালোবাসা
দিবস উপলক্ষে নিজের ফেসবুকে ছবি পোস্ট করে বার্তা দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলি।
পোস্টে
তিনি বলেন, আজ বিশ্ব ভালোবাসা দিবস। যদিও ভালোবাসা উদযাপনের জন্য শুধু একটি মাত্র দিন
নয়, প্রতিদিনই হোক ভালোবাসার।তবে নানান আয়োজনে বিশেষভাবে উদযাপনের জন্য একটি দিন বেছে
নেয়াকে সাধুবাদ জানাতেই পারি।
বিজ্ঞাপন

সেই
উদযাপনটি হোক বাবা-মা, ভাই-বোনসহ কাছের সবাইকে নিয়ে। আমি তো আমার পরিবারের সাথে উদযাপন
করবোই এছাড়াও আমার অনেক অনেক কাছের মানুষদের নিয়ে অন্যরকম আরেকটি পরিবার হচ্ছেন আমার
ভালোবাসার দর্শকরা। যারা সবসময় আমাকে অনেক সমর্থন এবং ভালোবাসা দিয়ে আমার পাশে থেকেছেন।
বিজ্ঞাপন
সম্প্রতি
আমার মুক্তিপ্রাপ্ত সিনেমা “টান” নিয়ে যে পরিমাণ ভালোবাসা আপনারা আমাকে
(আপনাদের অবনীকে) দিয়ে এসেছেন তার জন্য আমি চিরঋণী এবং কৃতজ্ঞ। “টান”
সিনেমা এবং আমাদের পুরো টান টিমকে আপনারা যেভাবে আপন করে নিয়েছেন এবং প্রতিদিন যে
পরিমাণ ভালোবাসা দিচ্ছেন তাতে আমরা পুরো টিম সত্যি অনেক অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ
করছি আপনাদের কাছে। তাই আমার এবারের ভালোবাসা দিবস শুধু আপনাদের জন্য।
ওআ/








