Logo

ফের ঢালিউডের সিনেমায় মিঠুন চক্রবর্তী

profile picture
জনবাণী ডেস্ক
২৯ মার্চ, ২০২৩, ১৫:১৫
ফের ঢালিউডের সিনেমায় মিঠুন চক্রবর্তী
ছবি: সংগৃহীত

প্রায় তিন মাস ধরে গল্পটি নিয়ে আমাদের কথা হচ্ছিল।

বিজ্ঞাপন

ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। টালিউড ও বলিউডে সমানতালে অভিনয় করে করেছেন তিনি। ঢালিউডের রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা। 

এই অভিনেতা বাংলাদেশে সর্ব প্রথম শক্তি সামন্ত’র নির্মিত ‘অন্যায় অবিচার’ সিনেমায় অভিনয় করেছিলেন। এটি  ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছিল।

বিজ্ঞাপন

সর্বশেষ গোলাপি’ সিনেমায় অভিনয় করেছিলেন ২০১০ সালে। দীর্ঘ ১৩ বছর পর ‘হিরো’ নামের এক সিনেমার মধ্য দিয়ে তিনি ঢালিউডে ফিরছেন।  মূলত বাবা ও মেয়ের সম্পর্কের ওপরে তৈরি করা হয়েছে সিনেমাটির চিত্রনাট্য।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার চিত্রনাট্যকার  আব্দুল জাহির। তিনি বলেন, প্রায় তিন মাস ধরে গল্পটি নিয়ে আমাদের কথা হচ্ছিল। প্রথমে তার কাছে চিত্রনাট্য পাঠিয়েছিলাম। রোববার (২৬ মার্চ) বিস্তারিত কথাও সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান,  সিনেমার গল্পটি পছন্দ করেছেন মিঠুন চক্রবর্তী। কথা দিয়েছেন সিনেমাটি করবেন। বর্তমানে তার হাতে আরও দুটি কাজ রয়েছে। সেগুলোর সঙ্গে মিলিয়েই আমাদের সঙ্গে শিডিউল মেলাবেন।

বিজ্ঞাপন

একই সঙ্গে ঈদের আগেই তারা চুক্তিবদ্ধ হবে বলে আশা ব্যক্ত  করেছেন। হয়তো অক্টোবরের দিকে শুটিং শুরু করবেন তারা।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD