Logo

সন্তানের ছবি প্রকাশ করে যা বললেন মাহি

profile picture
জনবাণী ডেস্ক
৩০ মার্চ, ২০২৩, ১১:৪৪
সন্তানের ছবি প্রকাশ করে যা বললেন মাহি
ছবি: সংগৃহীত

ছেলেকে নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন মাহি। সন্তানের দিকে তাকিয়ে আছেন মাহির স্বামী রাকিব সরকার।

বিজ্ঞাপন

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি ছেলেসন্তানের মা হয়েছেন। মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে রাত ১১টা ২০ মিনিটে রাজপুত্রের জন্ম দেন তিনি।

সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজ অ্যাকাউন্টে বুধবার (২৯ মার্চ) ভোররাত ৪টা ৩ মিনিটে নবজাতকের একটি ছবি প্রকাশ করেন মাহি। এর ক্যাপশনে লিখেছনে,‘আলহামদুলিল্লাহ’।

বিজ্ঞাপন

পোস্ট করা ছবিতে দেখা যায়, ছেলেকে নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন মাহি। সন্তানের দিকে তাকিয়ে আছেন মাহির স্বামী রাকিব সরকার।

বিজ্ঞাপন

কমেন্ট বক্সে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। মা-ছেলের জন্য দোয়াও করেছেন তারা।

মাহি-রাকিব দম্পতিকে অভিনন্দন জানিয়ে অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি লিখেছেন, ‘অভিনন্দন সুইটহার্ট। ছোট্ট রাজপুত্রের জন্য প্রার্থনা ও ভালোবাসা। মা ও বাবার জন্য শুভেচ্ছা।’

বিজ্ঞাপন

অভিনেতা সিদ্দিকুর রহমান লিখেছেন,‘অভিনন্দন, মাশাআল্লাহ্‌।’' আরেক অভিনেতা শিপন মিত্র লাভ চিহ্ন দিয়ে লিখেন, ‘অভিনন্দন’।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD