Logo

ডিবি কার্যালয় থেকে বেরিয়ে যা বললেন হিরো আলম

profile picture
জনবাণী ডেস্ক
২ এপ্রিল, ২০২৩, ১৬:২৮
ডিবি কার্যালয় থেকে বেরিয়ে যা বললেন হিরো আলম
ছবি: সংগৃহীত

আমি কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগ করেছি।

বিজ্ঞাপন

আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম ঢাকা মহানর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গিয়েছিলেন। 

শনিবার (১ এপ্রিল)  নিজের ব্যক্তিগত সমস্যা নিয়ে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে যান তিনি। এসময় ডিবিরপ্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন-অর রশীদের সঙ্গে দেখা করেন হিরো আলম। প্রায় আড়াই ঘণ্টা পর ডিবি কার্যালয় থেকে বেরিয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

এসময়  গোয়েন্দা প্রধানের প্রশংসা করে হিরো আলম বলেছেন, ‘হারুন স্যার অনেক ভালো মানুষ। আমার অভিযোগ তিনি শুনেছেন। তিনি আমাকে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। এছাড়াও আগামী নির্বাচনে তিনি আমাকে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন।’

বিজ্ঞাপন

এদিন চলচ্চিত্রের কয়েকজনের নামে অভিযোগও করেছেন বলে জানিয়েছেন আলোচিত এই ইউটিউবার। হিরো আলম বলেন, ডিবিতে আমাকে ডাকা হয়নি। আপনারা দেখছেন, আমাকে নিয়ে অকথ্য ভাষায় নানা ধরনের কথা বলছে চলচ্চিত্রের কিছু লোকজন। আগে আমাকে কেউ বকা দিলেও প্রতিবাদ করতাম না। কিন্তু চলচ্চিত্রের কিছু পরিচালক, প্রযোজক ও অভিনেতা-অভিনেত্রী আমার বিরুদ্ধে নানা ধরনের কথা ছড়াচ্ছে। তাদের বিরুদ্ধে আমি লিখিত অভিযোগ নিয়ে এসেছি।

নির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ করেছেন কিনা- এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, আমি কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগ করেছি। এতে যারা আমাকে নিয়ে নানা ধরনের কথা বলেছেন, তাদের নাম আছে। তবে তিনি কারও নাম উল্লেখ করেননি।

বিজ্ঞাপন

তিনি বলেন, কিছু ব্যক্তি আমার ফেসবুক ও ইউটিউবের কিছু কন্টেন্ট নিজের কন্টেন্ট বলে লাইসেন্স করে নিয়েছে। তারা এখন এসব তাদের দাবি করে আমার চ্যানেলে স্ট্রাইক ও রিপোর্ট করছে। সব মিলিয়ে আমি নিজেই এসেছি ডিবি অফিসে। কন্টেন্ট নিয়ে যারা রিপোর্ট মেরেছে, অভিযোগে তাদের নামও আছে।

বিজ্ঞাপন

আরাভ খান ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, আরাভ যে পুলিশ হত্যা মামলার আসামি, এ বিষয়ে ডিবি থেকে আগে কিছু জানানো হয়নি। আমি আরাভের দাওয়াতেই দুবাই গিয়েছিলাম। তদন্তের স্বার্থে আরাভের বিষয়ে কিছু জানতে চাইলে আমি সহযোগিতা করব। তারা (ডিবি) আমাকে ডাকলে আমি আসব। সে (আরাভ) যদি আসামি হয়ে থাকে, তাহলে তাকে ধরতে সহযোগিতা করা আমার নাগরিক দায়িত্ব। তাই তদন্তের প্রয়োজনে ডাকলে আমি আসব।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD