Logo

দুবাই বিমানবন্দরে মাদকসহ ধরা বলিউড অভিনেত্রী

profile picture
জনবাণী ডেস্ক
১৯ এপ্রিল, ২০২৩, ০৯:১৮
দুবাই বিমানবন্দরে মাদকসহ ধরা বলিউড অভিনেত্রী
ছবি: সংগৃহীত

বিমানবন্দরে ক্রিসনের কাছ থেকে একটি ট্রফি উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

বলিউড অভিনেত্রী ক্রিসন পেরেরা। দুবাই বিমানবন্দরে মাদকসহ আটক হয়েছেন তিনি। বর্তমানে শারজায় কারাবন্দি রয়েছেন তিনি। বিমানবন্দরে ক্রিসনের কাছ থেকে একটি ট্রফি উদ্ধার করে পুলিশ। আর ওই ট্রফির মধ্য থেকেই মাদক পাওয়া গেছে বলে খবর রয়েছে।

এদিকে, অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে দাবি করছে, ক্রিসনকে ফাঁসানো হয়েছে। ইতোমধ্যে গণমাধ্যমে অভিনেত্রীর পরিবার জানায়, ক্রিসন রবি নামের এক ব্যক্তির ফাঁদে পড়েছিলেন। প্রথমে তিনি ক্রিসনের মা প্রমিলাকে মেসেজ করেন যে, মেয়ের প্রতিভা তিনি মেলে ধরতে চান কি না।  পরে ক্রিসনকে একটি আন্তর্জাতিক ওয়েব সিরিজে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। সেই সঙ্গে বেশ কয়েকবার দেখা করার পর দুবাইতে ১ এপ্রিল ক্রিসনের অডিশনের ব্যবস্থা করেন ওই ব্যক্তি। আর দুবাই যাওয়ার সমস্ত ব্যবস্থা তিনিই করেছিলেন।

বিজ্ঞাপন

আরও জানায়, ক্রিসন দুবাই যাওয়ার আগে অভিযুক্তরা মুম্বাই বিমানবন্দর থেকে ১০ মিনিট দূরে একটি কফি শপে তার সঙ্গে অভিনেত্রীর সঙ্গে দেখা করে তার হাতে একটি ট্রফি দেওয়া হয় এবং ক্রিসনকে বলা হয় ট্রফিটি অডিশনের চিত্রনাট্যের অংশ ও অডিশনের জন্য এটা প্রয়োজন হবে।

বিজ্ঞাপন

মূলত সে কারণেই, ক্রিসন সঙ্গে করে ট্রফিটি নিয়ে যান। আর ওই ট্রফির মধ্যেই মাদক পাওয়া গেছে বলে খবর এসেছে।

জানান গেছে, ইতোমধ্যে দুবাইতে ক্রিসনের জন্য একজন আইনজীবী নিয়োগ করা হয়েছে। যার জন্য প্রায় ১৩ লাখ টাকা খরচ হবে। এ ছাড়া আর কোনো অফিসিয়াল চার্জ বা জরিমানা আছে কী না, সেটা এখনও জানা যায়নি।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD