Logo

এম এ আলম শুভ কথায় রেজোয়ান ও পূজা

profile picture
জনবাণী ডেস্ক
৮ মে, ২০২৩, ০৬:৪১
এম এ আলম শুভ কথায় রেজোয়ান ও পূজা
ছবি: সংগৃহীত

মাহমুদ মাহিনের পরিচালনায় ‘অভিলাষ ’ নাটকে গানটি শুনতে পারবে শ্রোতারা।

বিজ্ঞাপন

এই সময়ের জনপ্রিয় সংগীত পরিচালক ও শিল্পী রেজোয়ান শেখ। সম্প্রতি এম এ আলম শুভ’র কথায় কণ্ঠ দিয়েছেন রেজোয়ান শেখ ও পূজা।  ‘আবদার’ শিরোনামে গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ নিজেই। 

মাহমুদ মাহিনের পরিচালনায় ‘অভিলাষ ’ নাটকে গানটি শুনতে পারবে শ্রোতারা। নাটকে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও সামিরা খান মাহি ।

বিজ্ঞাপন

হিয়া এন্টারটেইনমেন্ট থেকে নাটকটি ইতিমধ্যে প্রকাশ পেয়ে দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। খুব শীঘ্রই গানটি প্রকাশ হবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

গান প্রসঙ্গে গীতিকার এম এ আলম শুভ বলেন,বর্তমান সময়ে মানুষ নাটকের গান শুনতে খুব পছন্দ করেন। নতুন গানটি লিখেছি শ্রোতাদের পছন্দের কথা  মাথায় রেখে।  মিষ্টি একটি প্রেমের গান তাদের কণ্ঠে শুনতে পারবেন শ্রোতারা।  আশা রাখছি শ্রোতাদের মনে গানটি জায়গা করে নেবে৷

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD