Logo

অরিজিৎকে দেখে কান্না থামছে না তরুণীর

profile picture
জনবাণী ডেস্ক
৮ জুন, ২০২৩, ০৪:৪০
অরিজিৎকে দেখে কান্না থামছে না তরুণীর
ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের একটি শো’তে কান্নায় ভেঙে পড়েন এক তরুণী।

বিজ্ঞাপন

প্রিয় তারকার জন্য কত রকম কাণ্ডই না ঘটনা ভক্তরা। পছন্দের তারকাকে এক পকল দেখার জন্য মুখিয়ে থাকেন তারা। কখনো কাছে পেলে তো আর কথাই নেই। শুধু যে খুশিতে উচ্ছ্বাস নয়, আনন্দে কেঁদেও ফেলেন অনেকে। 

সম্প্রতি এমনই এক কণ্ড ঘটেছে ভারতে। জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের একটি শো’তে কান্নায় ভেঙে পড়েন এক তরুণী। 

বিজ্ঞাপন

গায়ক অরিজিৎ সিং নিজের ফ্যান পেজের এক  ভিডিওতে দেখা গেছে,  তার লাইভ কনসার্টে এসে গায়ককে দেখে কান্নায় ভেঙে পড়েছেন ওই তরুণী। কিছুতেই যেন নিজের আবেগকে নিয়ন্ত্রন করতে পারছিলেন না তিনি।

বিজ্ঞাপন

এ সময় গান গাইতে থাকা অরিজিৎ-এর নজর কোনোভাবেই  এড়ায়নি বিষয়টি। তরুণীর কান্না থামানোর চেষ্টা শুরু করেন এই গায়ক। স্টেজ থেকেই হাত দিয়ে ওই তরুণীকে হাসানোর চেষ্টা করতে থাকেন অরিজিৎ।

বিজ্ঞাপন

শুধু তাই নয়, একপর্যায়ে তাকে খুশি করার জন্য তরুণীর উদ্দেশ্য উড়ন্ত চুমুও ছুড়ে দেন এই  সংগীতশিল্পী।

বিজ্ঞাপন

অরিজিৎ-এর এই ব্যবহার মুগ্ধ করে সকল শ্রোতা-দর্শকদের। তার সেই ভিডিওতে ভক্তদের নানা মন্তব্যের ভালোবাসায় ভাসছেন তিনি।  সেই ভিডিওর কমেন্ট বক্সে এক ভক্ত লিখেছেন, এই ছেলেটাকে ভীষণ ভালোবাসি। ভীষণ খাঁটি একটা মানুষ। অন্য একজন লিখেছেন, মন ছুঁয়ে গেল।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD