Logo

পরীমনি তুমি অনেক স্ট্রং: অপু বিশ্বাস

profile picture
জনবাণী ডেস্ক
৯ জুন, ২০২৩, ২৪:৪০
পরীমনি তুমি অনেক স্ট্রং: অপু বিশ্বাস
ছবি: সংগৃহীত

পরীকে আমরা সাপোর্ট করি। আমরা যেন তাকে ভুল না বুঝি।

বিজ্ঞাপন

কয়েকদিন ধরে ঢালি পাড়ায় আলোচনাতে রয়েছে তারকা দম্পতি শরীফুল রাজ ও পরীমনি। রাজের সামাজিকমাধ্যম ফেসবুক থেকে সম্প্রতি কিছু ছবি ও ভিডিও ফাঁসের পরই তাদের দাম্পত্য কলহ সামনে আসে। তারা দুজনই  একে অপরকে নানান বিষয় নিয়ে অভিযোগ- পাল্টা অভিযোগ করে চলেছেন সংবাদমাধ্যমে। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরীমনি জানান, ২৪ ঘণ্টার মধ্যে শরিফুল রাজের কাছ থেকে ডিভোর্স চান তিনি।

এদিকে, তারকা দম্পতি শরীফুল রাজ ও পরীমনির প্রসংঙ্গ টেনে নায়িকা অপু বিশ্বাস বললেন, “পরীকে আমরা সাপোর্ট করি। আমরা যেন তাকে ভুল না বুঝি। প্রতিটি ভুলের পেছনে দুজনেরই দোষ থাকে। কিন্তু বেলা শেষে মেয়েদেরই দায়ী করা হয়।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিনেত্রী বলেন, “প্রতিটি মেয়েকে তার নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হয়। মেয়েদের ক্ষেত্রে যেটি হয়, আমি মেয়ে আমি কিছু বলতে পারব না, চুপ করে থাকব। সেখান থেকে বের হয়ে আসতে হবে। ”

তিনি আরও বলেন, “পরীমনি তুমি অনেক স্ট্রং। তুমি আরও ভালো কিছু কর, যেন তোমাকে দেখে আরও ১০ জন শিখতে পারে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD