Logo

হিরো আলমের বিরুদ্ধে ‘টোকাই’এর নায়িকার জিডি

profile picture
জনবাণী ডেস্ক
১১ জুন, ২০২৩, ২৩:০৫
হিরো আলমের বিরুদ্ধে ‘টোকাই’এর  নায়িকার জিডি
ছবি: সংগৃহীত

এটা সাইবার সংক্রান্ত অভিযোগ হওয়ায় জিডিটি পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার ইউনিটে পাঠানো হবে।

বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়া ফেসবুকে হিরো আলমের পেজ ব্যবহার করে গালাগালির অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রিয়া চৌধুরী নামের এক নায়িকা। শুক্রবার (৯ জুন) ডিএমপির বাড্ডা থানায় এই জিডি করেন তিনি। জিডি নম্বর ৬৪৪। 

শনিবার (১০ জুন) রাতে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, “একটি জিডি হয়েছে। তবে, এটা সাইবার সংক্রান্ত অভিযোগ হওয়ায় জিডিটি পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার ইউনিটে পাঠানো হবে।”

বিজ্ঞাপন

নায়িকা রিয়ার অভিযোগ, “গত ৭ জুন বিকেলে হিরো আলমের ফেসবুক পেইজ ‘হিরো আলম বগুড়া’ থেকে তার তার সহযোগী রিয়া মনি (২৭) নামের একটি মেয়ে অশ্লীল গালাগালি করেছে। এতে হিরো আলমের ইন্ধন আছে। যার কারণে আমি সামাজিকভাবে মানহানি ও আমার মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য উপাত্ত না থাকার কারণে আপাতত বিষয়টি সাধারাণ ডায়েরি করা হলো। ভবিষ্যতে তথ্য উপাত্তের ভিত্তিতে প্রয়োজন সাপেক্ষে মামলার জন্য আবেদন করা হবে।” 

বিজ্ঞাপন

রাজধানীর পশ্চিম মেরুল বাড্ডায় জিডির বাদী রিয়া চৌধুরীর বাসা। ‘টোকাই’ চলচ্চিত্রে হিরো আলমের নায়িকার চরিত্রে অভিনয় করেছেন তিনি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD