Logo

সুন্দর ত্বকের রহস্য কী, জানালেন দীঘি

profile picture
জনবাণী ডেস্ক
১২ জুন, ২০২৩, ০১:০৯
সুন্দর ত্বকের রহস্য কী, জানালেন দীঘি
ছবি: সংগৃহীত

আমার যদি সময় বা ধৈর্য থাকতো তাহলে আমি ত্বকের যত্নে বেশি সময় দিতাম।

বিজ্ঞাপন

তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। খুব সাধারণ সাজগোজ করতে পছন্দ করেন তিনি। চোখে পড়ার মতো কোনো জামাও পরেন না। সুন্দর ত্বকের জন্যও দীঘি বেশ পরিচিত। 

নিজের ত্বকের রহস্য কী এমন প্রশ্নের উত্তরে গণমাধ্যমকে দীঘি বলেন, “আমার যদি সময় বা ধৈর্য থাকতো তাহলে আমি ত্বকের যত্নে বেশি সময় দিতাম। রাতে ঘুমাতে যাওয়ার আগে ত্বকের যত্ন নেওয়াটা খুব জরুরি মনে করি। যখন ঘুমাতে যাই তখন সুন্দরভাবে নিঃশ্বাস নিচ্ছি ও ঘুমাচ্ছি। আমার শরীর একটা প্রশান্তি নিয়ে বিশ্রাম নিচ্ছে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন,  “এভাবে আমার ত্বকটাও যেন সুন্দরভাবে বিশ্রাম নিতে পারে সেদিকে খেয়াল রাখি। কাজে ব্যস্ত থাকলেও চেষ্টা করি ত্বকের বিশেষ যত্ন নিতে।”

আসন্ন পবিত্র ইদুল আজহাকে সামনে রেখে নিজের পরিকল্পনাও সাজিয়ে রেখেছেন দীঘি। 

বিজ্ঞাপন

আরও পড়ুন: হিরো আলমের বিরুদ্ধে ‘টোকাই’এর নায়িকার জিডি

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে তিনি বলেন, “সকালে গরুর মাংস কাটা। এরপর বণ্টন করা শেষ হলে তা রান্না করা। বাসা গোছানো শেষে সুন্দর করে সাজা অনেক কঠিন। তাই ঈদের মেকআপ নেয়া হয় বিকাল ৩টার পরে। এবার যেহেতু বেশি গরম পড়েছে, তাই হালকা মেকআপ থাকবে।”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD