Logo

রাজ চলে গেল রাজের মতো: পরীমনি

profile picture
জনবাণী ডেস্ক
১২ জুন, ২০২৩, ২০:৫৭
রাজ চলে গেল রাজের মতো: পরীমনি
ছবি: সংগৃহীত

আপনাদের মধ্যে অনেকের মতো আমিও খুশি হয়ে যাই খবরের এসব শিরোনাম দেখে!

বিজ্ঞাপন

বর্তমানে দাম্পত্য জীবনের টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছেন রাজ-পরী। এর মধ্যেও ছেলের ১০ মাস উদযাপন করেছেন তারা। সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের সেই ভিডিও শেয়ার করেন এই অভিনেত্রী। আর এতেই ফের তারা এক হয়েছেন মনে করে ব্যাপক উচ্ছ্বসিত হন তার ভক্তরা। তবে তাদের সেই আনন্দে পানি ঢেলে দিলেন পরীমণি নিজেই।

সোমবার (১২ জুন) নিজের সোশ্যাল মিডিয়া ফেসবুকে জন্মদিন শেষে রাজ চলে গেছেন জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন পরী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দৈনিক জনবাণী পাঠকদের জন্য অভিনেত্রীর পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

আপনাদের মধ্যে অনেকের মতো আমিও খুশি হয়ে যাই খবরের এসব শিরোনাম দেখে! সব ভুলে আবার এক হলেন……

বিজ্ঞাপন

কিন্তু সব কি আর সবসময় এক হয়?

বিজ্ঞাপন

 

আমরা দশ তারিখটা (যেটি আমাদের জীবনের অনেক স্পেশাল দিন।আমাদের বাচ্চার পৃথিবীতে আসার দিন এটি) সেলিব্রেট করেছি মাত্র। আগামী দিনেও করবো। যেখানে আমরা জীবনের অন্য কোন ইস্যু টানবো না। 

বিজ্ঞাপন

নয় তারিখ রাতে নানাভাই ঢাকায় আসেন। তারপর এই আয়োজন,সবাই মিলে। শুধু নানাভাই রয়ে গেলেন আমার কাছে।

আর,রাজ চলে গেল রাজের মতো……। আশা করি এটা এখানেই শেষ হবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD