Logo

বাবা হলেন রামচরণ

profile picture
জনবাণী ডেস্ক
২০ জুন, ২০২৩, ২২:৩৫
বাবা হলেন রামচরণ
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (২০ জুন) হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালে সন্তানের জন্ম দেন উপাসনা

বিজ্ঞাপন

সুখবর দিয়েছেন ক্ষিণী সুপারস্টার রামচরণ। জানালেন কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। এক দশকের বিবাহিত জীবন পার করে সন্তান এল রামচরণ ও তাঁর স্ত্রী উপাসনার কোলজুড়ে।

মঙ্গলবার (২০ জুন) হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালে সন্তানের জন্ম দেন উপাসনা

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হাসপাতাল থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সন্তান ও মা দু’জনেই সুস্থ আছেন। গত কয়েকদিন ধরেই উপাসনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে স্বামী রামচরণের সঙ্গে হাসপাতালে ঢুকছেন তারকা-পত্নী। তারপর থেকেই অপেক্ষার শুরু। যদিও সন্তানের আগমনের আগাম প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন দম্পতি। ঘর সাজানোর নানা ছবিও শেয়ার করেন উপাসনা।

বিজ্ঞাপন

ছেলে বাবা হতে চলেছে, সেই খবর শোনার পর চিরঞ্জীবী টুইট করেছিলেন। তিনি লিখেছিলেন, 'আমি এটা জানাতে পেরে আনন্দিত।' সূত্র : আনন্দবাজার

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD