সাগরের তলদেশে অভিনেত্রী সাফা-টয়া

আর সেই মুহূর্তের ছবি টয়া-সাফা দু’জনেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে।
বিজ্ঞাপন
থ্যাইল্যান্ড হলো ভ্রমণপিপাসুদের কাছে পছন্দের দেশগুলোর মধ্যে অন্যতম। যেখানে সাগরের বিশাল নীল জলরাশি ভরিয়ে তোলে পর্যটকদের মন। এছাড়া দেশটি স্কুবা ডাইভিংয়ের জন্যও বেশ বিখ্যাত। আর প্রতি বছর হাজার হাজার পর্যটক বিভিন্ন দেশ থেকে ছুটে আসেন এখানকার সাগরেরতলে বিচরণের জন্য।
সম্প্রতি ছোট পর্দার জনপ্রিয় দুই মডেল-অভিনেত্রী মুমতাহিনা টয়া ও সাফা কবিররাও ছুটে গেলেন থ্যাইল্যান্ডের তানতে বে’তে। ডুব দিলেন সাগরের অতল গহ্বরে। আর সেই মুহূর্তের ছবি টয়া-সাফা দু’জনেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: সাড়া ফেলেছে ‘প্রহেলিকা’, বাড়লো হল সংখ্যা
বিজ্ঞাপন
এই দুই তারকার ভাষ্য, “এবারই প্রথম তারা থ্যাইল্যান্ডের তানতে বে’তে স্কুবা ডাইভিং করলেন। ১২ মিটার পানির নিচে বেশ কিছুক্ষণ ভ্রমণ করেছেন। আর এই পুরো সময়টা দারুণ উপভোগ করছেন তারা, দেখেছেন নতুন এক জগৎ। যা তাদের সারাজীবন মনে থাকবে।”
সফরে টয়ার সঙ্গে ছিলেন তার স্বামী অভিনেতা শাওনও। তিনি জানালেন, “সমুদ্রতলে বিচরণ করার বিস্ময়কর এই মুহূর্তের ভিডিওটি খুব শিগগিরই প্রকাশ করবেন টয়া। তবে কবে নাগাদ দেশে ফিরবেন তা এখনও জানা যায়নি।
বিজ্ঞাপন
জেবি/এসবি








